২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ০.৯০ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯০ শতাংশ। 

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৭ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৯ হাজার ৮২টি নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।