২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ১.১৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন এবং এ পর্যন্ত মোট ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৯ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের মধ্যে ১ জন নারী ও ১ জন পুরুষ। তাদের মধ্যে ১ জন ঢাকার ও ১ জন চট্টগ্রামের বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ।