২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১.৭৫ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৩ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৬৬৭ টি নমুনা পরীক্ষায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।