২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২১, শনাক্ত ৭.৮২ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৬৫ জন। 

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী।
তাদের মধ্যে ১২ জন ঢাকার, ৪ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহী, ১ জন সিলেট, ১ জন বরিশালের ও ২ জন রংপুরের।