২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ১৬, শনাক্ত ৬.৭৭ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৫৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৯০ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৯ জন নারী।

তাদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রামের, ২ জন রাজশাহীর এবং খুলনা সিলেট ও রংপুর বিভাগের একজন করে আছেন।