২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ১০, শনাক্ত ৫.৫৩ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং খুলনা ও সিলেট বিভাগের ১ জন করে আছেন।