২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্তের হার ১ এর নিচে

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ। চলতি বছরে এবারই প্রথমবারের মতো করোনায় শনাক্তের হার ১ এর নিচে নামল।

এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন ও শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৭ হাজার ৪৫১টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।