শনাক্তের হার বেড়ে ০.৫৫ শতাংশ, ১৫ দিনে কেউ মারা যাননি

স্টার অনলাইন রিপোর্ট

করোনা সংক্রমণের হার ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়ে শূন্য দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৯ রোগী শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। সর্বশেষ গত ২০ এপ্রিলের পরে কেউ করোনায় মারা যাননি।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।