২৪ ঘণ্টায় আরও ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
স্টার ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে দেশে মোট এক হাজার ৪৭০ জনের ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। তাদের মধ্যে ৪৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্তের এক হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছেন চলতি মাসে।
এর আগে, জুনে ২৭২ জন এবং মে'তে ৪৩ জনের ডেঙ্গু ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে, ৪৯০ জন এখনো ঢাকার হাসপাতালে এবং তিন জন রাজধানীর বাইরে চিকিৎসাধীন।