২৪ ঘণ্টায় আরও ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে ৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে চলতি বছরে মোট ১১৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। মোট আক্রান্তের মধ্যে মাত্র ৩৭ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট আক্রান্ত ১১৩৯ জনের মধ্যে চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন।

এর আগে, গত জুনে আক্রান্ত হয়েছিলেন ২৭২ জন এবং মে’তে ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অধিকাংশ রোগীতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ৩৩৬ জন ডেঙ্গু রোগী এখনো ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া, ঢাকার বাইরে একজন চিকিৎসাধীন।