২৪ ঘণ্টায় আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
স্টার ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৪৭ জনের রোগীর ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। এদের মধ্যে মাত্র ৩৮ জন ঢাকার বাইরে থেকে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল নয়টা পর্যন্ত মোট আক্রান্তের প্রায় অর্ধেক ৯৭৫ জন আক্রান্ত হয়েছেন চলতি মাসে।
এর আগে, জুনে ২৭২ জন এবং মে’তে ৪৩ জনের ডেঙ্গু ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ৪০২ জন এখনো ঢাকার হাসপাতালে এবং আট জন রাজধানীর বাইরে চিকিৎসাধীন।