সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু সংক্রমণের উপসর্গ নিয়ে সাদিয়া (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদ উন নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গত রাতে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। আমরা সন্দেহ করছি তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। যদিও তার পরীক্ষা সম্পন্ন হয়নি।'
সূত্র জানিয়েছে, হাসপাতালে আনার আনুমানিক তিন ঘণ্টা পরে ওই কিশোরীর মৃত্যু হয়।