ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১৯৪ রোগী হাসপাতালে, ঢাকার ১৮১

স্টার অনলাইন রিপোর্ট

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

এর আগে, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ২ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৬৭ জন। মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই ১ হাজার ৭২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

গত জুন মাসে ২৭২ জন শনাক্ত হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৬৪২ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।