ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৫৭ জন
স্টার ফাইল ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৯০২ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৫৭ জনের মধ্যে ৩৮ জন ঢাকার বাইরের এবং বাকি ২১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৪৪ জনে।
এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।