ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি
স্টার ফাইল ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হন।
নতুন ২২৪ রোগীর মধ্যে মাত্র ১৩ জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার।
এ নিয়ে চলতি বছর মোট চার হাজার ৫৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।