ডেঙ্গু: চলতি বছরে আক্রান্ত ৪ হাজার ছাড়াল
আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত চার হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৪ জনের মধ্যে তিন জন ঢাকার বাইরের ও বাকিরা ঢাকায়। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের আছেন ১৪৭ জন।
এর মধ্যে চলতি আগস্ট মাসেই এক হাজার ৪৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত দুই হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০ জন ও ঢাকার বাইরে ৩৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।