ডেঙ্গু: আরও ২৫৪ রোগী হাসপাতালে ভর্তি

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৬ হাজার ৭০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।
এছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৫৪ জনের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে এবং বাকি ১৯৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৯ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩৬ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২১৩ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্ট মাসে ৭৬৯৮ জন, জুলাই মাসে ২২৮৬ জন, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।