ডেঙ্গু: চলতি মাসের ৯ দিনে আক্রান্ত ২,০৯৫ জন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৯ জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি মাসের নয় দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ৭৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ১৯৯ জন ঢাকার বাইরে।
জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩১ জন এবং ঢাকার বাইরে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।