ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২১৯ জন হাসপাতালে, মৃত্যু ২

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫২ জন।

এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৭৭১ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে মোট ৬৫ জনের মৃত্যু হলো।

dengue_28sep21.jpg
ছবি: এসকে এনামুল হক/স্টার

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৫৪ জন ভর্তি আছেন। ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২১৮ জন।