গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ ডেঙ্গু রোগী: স্বাস্থ্য অধিদপ্তর

মোট আক্রান্ত ৮৪৪ জনের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা ৩২ জন
স্টার অনলাইন রিপোর্ট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে কমপক্ষে ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টার পর্যন্ত ৪৮ জনসহ মোট ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মাত্র ৩২ জন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।