রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্তের হার ৩৮.৪০ শতাংশ
প্রতীকী ছবি
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জনের বাড়ি দিনাজপুরে। বাকিদের মধ্যে তিন জন ঠাকুরগাঁও, দুই জন রংপুর ও একজন পঞ্চগড়ের বাসিন্দা।
আজ শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলার ৫২৬টি নমুনা পরীক্ষা করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ।