যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে ফাইজারের আরও ৬২ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি আরও ৬২ লাখ ডোজ টিকা দিয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৫ কোটি ১০ লাখ বেশি ডোজ টিকা পেল।

সম্প্রতি ১০ কোটি মানুষকে অন্তত ১ ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স হেলেন লা'ফেইভ।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ জনগণকে পূর্ণ ডোজ টিকা দিতে সহায়তা করবে।'