মৃত্যুশূন্য দিনে শনাক্তের হার কমে ০.১৮ শতাংশ
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।