মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২০

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নয় জনের মধ্যে দুই জনের বাড়ি নেত্রকোণায়। এ ছাড়া, তিন জন শেরপুর, একজন গাজীপুর, দুই জন ময়মনসিংহ ও একজন টাঙ্গাইলের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে। বাকিদের মধ্যে একজনের বাড়ি নেত্রকোণায়, চার জন টাঙ্গাইল ও একজন গাজীপুরের বাসিন্দা।'

সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন। এ নিয়ে মোট ভর্তি রোগী ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আইসিইউতে আছেন ২১ জন।