মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ওয়ার্ডে মারা যাওয়া ৬ জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া একজনের বাড়ি জামালপুর জেলায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনের বাড়ি ময়মসিংহে। এ ছাড়া, একজন গাজীপুর ও একজন নেত্রকোণার বাসিন্দা।
সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১০৫ জন। এর মধ্যে ৯ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।