চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৪৬ শতাংশ, মৃত্যু ১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহানগরে ৭৫৭ এবং উপজেলায় পর্যায়ে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মহানগরে ৭২৮ জন এবং উপজেলায় পর্যায়ে ৬১৪ জনের মৃত্যু হয়েছে।
উপজেলায় পর্যায়ে সবচেয়ে সর্বোচ্চ ৪২ জন শনাক্ত হয়েছেন সীতাকুন্ডে। বোয়ালখালীতে ২৩ জন, হাটহাজারীতে ১৬ জন রাউজানে ১৫ জন রাংগুনিয়া ও সাতকানিয়ায় ১৩ জন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন। তাদের মধ্যে মহানগরে ৭৯ হাজার ২৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৯ হাজার ৩৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন।