চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭.৪১ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। তবে, এ সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ।
আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকার এবং উপজেলায় পর্যায়ে ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য মহানগরে ৭৯৪ ও উপজেলাগুলোতে ৩২১টি নমুনা পজিটিভ শনাক্ত হয়।
চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত ১ হাজার ৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে মহানগরে ৭৩০ জন এবং উপজেলায় পর্যায়ে ৬২৪ জনের মৃত্যু হয়েছে।