চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬.৮৯ শতাংশ, মারা যাননি কেউ

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮৯ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৮ শতাংশ এবং বুধবার ছিল ২১ দশমিক ৩৯ শতাংশ।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। 

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়। 

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২২ হাজার ১১১ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৫ জন শহর এলাকায়, বাকি ৩৩ হাজার ১৬৬ জন বিভিন্ন উপজেলারা বাসিন্দা। 

এ পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ৭৩৪ জন শহর এলাকার এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার।