খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫.৬০ শতাংশ
খুলনা বিভাগের ১০ জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে ১৫ দশমিক ৬০ এ দাঁড়িয়েছে। এ ছাড়া, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন।
এর আগে গতকাল রোববার শনাক্তের সংখ্যা ছিল ৮৯।
আজ সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদের সই করা এক প্রতিবেদনে বলা হয়, জেলাগুলোর মধ্যে খুলনা জেলায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া, যশোরে ৫০ জনের, কুষ্টিয়ায় ২৬ জনের, ঝিনাইদহে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে নড়াইলে ৮ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, সাতক্ষীরায় ৫ জন, বাগেরহাট ৪ জন এবং মাগুরা ও মেহেরপুরে ১ জন করে শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মারা গেছেন ৮০৯ জন। দ্বিতীয় স্থানে আছে কুষ্টিয়া। এখানে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৩জন। মারা গেছেন ৭৮৭ জন।
শনাক্তের সংখ্যা সবচেয়ে কম মাগুরায়। এখানে মোট ৪ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায়। এ জেলায় এখন পর্যন্ত ৮৮ জন মারা গেছেন।
বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৮ জন।