একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া ৪ হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'গতকাল সব মিলিয়ে আমরা ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে ১ কোটি ১১ লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।'