মৃত্যুহীন তৃতীয় দিন, শনাক্ত বেড়ে ১.৬৯ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

এ নিয়ে চলতি বছরে পরপর ৩ দিন করোনায় কারো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১১২ জন ও শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষায় ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ১৯৬ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ৪ জন সিলেট বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ২ জন রংপুর বিভাগের।