ঢাকা ও চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

স্টার অনলাইন রিপোর্ট

সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে আজ বুধবার রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে জশনে জুলুস করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

img_20211020_110036.jpg
ঢাকায় জশনে জুলুস। ছবি: সংগৃহীত

সকাল ৯টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে জশনে জুলুস করে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া। 

1_0.jpg
ছবি: রাজিব রায়হান/স্টার

হাতে হাতে জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং বিভিন্ন ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে জশনে জুলুস করেছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

244709536_230105545780087_4028917594313197070_n.jpg
ছবি: রাজিব রায়হান/স্টার

পরে জশনে জুলুসটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।