চিড়িয়াখানার রক্ষীকে হত্যা করে পালালো ২ সিংহ
চিড়িয়াখানায় দায়িত্বরত রক্ষীকে হত্যা করে খাঁচা থেকে পুরুষ সঙ্গীকে নিয়ে পালিয়েছে একটি স্ত্রী সিংহ।
ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরের এক চিড়িয়াখানায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
চিড়িয়াখানার অভ্যন্তরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিড়িয়াখানার রক্ষীকে হত্যার পর খাঁচা থেকে পালিয়ে যায় ওই সিংহ যুগল।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, পুলিশ এবং পরিবেশ কর্মকর্তারা পরে সিংহ যুগলকে আটক করতে পেরেছে। সিংহ দুটির কোনো শারীরিক ক্ষতি না করেই তাদেরকে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে।
আরাক মিউনিসিপ্যালিটি পাবলিক রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডন কনফাম ডি তোরি জানান, গত সপ্তাহে ৩৮ বছর বয়সী গার্ড ওয়েন ই দে তাদের খাবার দেওয়ার চেষ্টা করেছিলেন। সেসময়ই স্ত্রী সিংহটি তার ওপর আক্রমণ করে।
আরাক চিড়িয়াখানা ইরানের বচেয়ে বড় চিড়িয়াখানার একটি। এর আয়তন ৩২ হেক্টর। ওই চিড়িয়াখানায় ৪৬ প্রজাতির ৪৬০টি প্রাণী রয়েছে। আরাক চিড়িয়াখানার চমকপ্রদ বিভিন্ন প্রাণীর মধ্যে রয়েছে পার্সিয়ান হলুদ হরিণ, মেষ, সিংহ, ভালুক ও ঈগল।