ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত

স্টার অনলাইন ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন।

আজ বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। তিনি জেনিনে ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ করছিলেন। তার মাথায় গুলি করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, 'শিরিনকে সবাই খুব সম্মান করতেন। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরায় কাজ করছেন। এই হত্যাকাণ্ড তার সহকর্মীদের জন্য ভীষণ কষ্টের।'