শুধু ইউরোপে করোনায় মৃত্যু বেড়েছে: ডব্লিউএইচও
প্রতীকী ছবি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গত সপ্তাহে ইউরোপে করোনাভাইরাসে ৫ শতাংশ মৃত্যু বেড়েছে। ইউরোপই বিশ্বের একমাত্র অঞ্চল, যেখানে করোনায় মৃত্যু বেড়েছে।
আজ বুধবার সংবাদ সংস্থা এপি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার মহামারি বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে আরও ডব্লিউএইচও বলে, গত সপ্তাহে সারা বিশ্বে মোট ৫০ হাজার মানুষ করোনায় মারা গেছেন। ইউরোপ ছাড়া অন্যান্য সব অঞ্চলে করোনায় মৃত্যু স্থিতিশীল আছে বা হ্রাস পেয়েছে।
এ ছাড়া, গত সপ্তাহে বিশ্বব্যাপী মোট ৩ দশমিক ৩ মিলিয়ন মানুষের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ দশমিক ১ মিলিয়নই ইউরোপের।