রাশিয়ার টিকা স্পুতনিক-ভি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর: পুতিন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার করোনা টিকা স্পুতনিক ভি নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ শুক্রবার পুতিন এ কথা বলেছেন বলে আরআইএ সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

স্পুতনিক ভি রাশিয়ার উৎপাদিত ৪টি করোনা টিকার একটি।