চেক প্রজাতন্ত্রে একদিনে শনাক্ত ২০ হাজার ৩১৫

স্টার অনলাইন ডেস্ক

চেক প্রজাতন্ত্রে একদিনে ২০ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির হাসপাতালগুলো এখনো রোগীতে ভরে আছে এবং সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহের একই দিনে ১০.৭ মিলিয়ন বাসিন্দার দেশটিত ২২ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

তবে, আগের দিনের তুলনায় শুক্রবার হাসপাতালে ভর্তি কমে ৬ হাজার ১৬৯ হয়েছে। গত তিন সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কোনো কোনো হাসপাতালে জরুরি চিকিৎসার বাইরে অন্য চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছে।

চেক সরকার বার এবং ক্লাবগুলোকে রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে। বিশ্বের সর্বোচ্চ সংক্রমণের হার রোধের প্রচেষ্টায় হিসেবে ক্রিসমাস বাজার নিষিদ্ধ করেছে।