আফগানদের ‘প্রত্যাবাসনে’ তালেবানের সঙ্গে আলোচনা চলছে: ফরাসি প্রেসিডেন্ট

স্টার অনলাইন ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শনিবার বলেছেন, আফগানিস্তান দখলের পর ঝুঁকিতে থাকা আফগানদের 'রক্ষা ও প্রত্যাবাসনে' কাতারের মাধ্যমে তালেবানের সঙ্গে আলোচনা চলছে।

বাগদাদে এক শীর্ষ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, কাতারের সঙ্গে যৌথভাবে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে এবং এতে 'এয়ারলিফট অপারেশন' জড়িত থাকতে পারে।

তিনি আরও বলেন, শুক্রবার আফগানিস্তান থেকে স্থানান্তর প্রক্রিয়া শেষ করা ফ্রান্স ১৭ আগস্ট থেকে মোট ২ হাজার ৮৩৪ জনকে সরিয়ে নিয়েছে।