ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, নিজেদের রক্ষার্থে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ইতোমধ্যে ২ হাজার এনএলএডাব্লিউ অ্যান্টি-ট্যাংক মিসাইল (নেক্সট জেনারেশন লাইট অ্যান্টি-ট্যাংক অস্ত্র) সরবরাহ করেছে।

ওয়ালেস এমপিদের বলেন, এ সংখ্যা বাড়িয়ে ৩ হাজার ৬১৫ করা হচ্ছে।

ওয়ালেস আরও বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্কের একটি ছোট চালান সরবরাহ করছে এবং ইউক্রেনে স্টারস্ট্রিক সারফেস টু এয়ার মিসাইল পাঠানোর সম্ভাবনা যাচাই করছে।

তিনি বলেন, ইউক্রেনকে কিছু স্বল্পমাত্রার অস্ত্র, শরীরের বর্ম, হেলমেট এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে।