ইইউ’র পক্ষে রাশিয়ার তেল-গ্যাস পুরোপুরি বন্ধ করা অসম্ভব: ডাচ প্রধানমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রুট বুধবার প্যারিসে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর আমাদের নির্ভরতার দুর্বলতা নিয়ে আলোচনা করতে হবে। আমি রাশিয়া থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধের অনুরোধ জানাব না।
রুট জোর দিয়ে বলেন, এটি 'অস্বস্তিকর' হলেও সত্য যে, এই ব্লকের জন্য রাশিয়ান সরবরাহ প্রয়োজন।
গতকাল মঙ্গলবার ইইউ এ বছর রাশিয়ার গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা এবং '২০৩০ সালের আগেই' রাশিয়ার তেল ও গ্যাসের চাহিদার ওপর নির্ভরতা দূর করার ঘোষণা দিয়েছে।
রুটে যোগ করেন, রাশিয়ার বিরুদ্ধে ইইউয়ের নিষেধাজ্ঞাগুলো রাশিয়ান নেতৃত্বের দিকে 'নির্দেশিত', জনগণের জন্য নয়।