গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুম্মাবাড়ি ইউনিয়নের আদর্শ কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছেন।
নিহত আবু তাহের (৪০) ওই ইউনিয়নের মামুদপুর বাসিন্দা।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষে আবু তাহের মারা গেছেন।'
স্থানীয়রা জানান, উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রে বাইরে দুই ইউপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বিকেলে পৌনে ৩টার দিকে আবু তাহেরের সঙ্গে এক প্রার্থীর কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি হয়। আবু তাহেরকে একা পেয়ে তারা তার ওপর হামলা চালায়। পরে, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।