সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, খুলনা

সুন্দরবনের গহীনে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। বাঘটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে বলেও জানা গেছে। 

রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলেদের কাছ থেকে বন বিভাগের কর্মীরা খবর পান গহীন বনে একটি বাঘ মরে পড়ে আছে। পরে বাঘটি উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে। বয়স হওয়ার কারণে বাঘটি মারা যেতে পারে। তবে, ফরেনসিক রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।'