নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের দ্বিতীয় দিনেও গুলিতে নিহত ১

স্থানীয়রা জানান, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। শাহ আলম চৌধুরী ও কাইয়ুম মিয়া পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করেন। উভয় গ্রুপের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে দুই দিনে ১৪ জনকে পুশ-ইন

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ-ইনের ঘটনায় আগামী সোমবার সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।  
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে শুধু ক্রিকেটেই থাকতে চায় শ্রীলঙ্কা

দ্বৈরথ কিংবা বন্ধুত্ব— কোনোটাতেই আপাতত ঢুকতে রাজী নয় শ্রীলঙ্কা দল।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ঘটনাবহুল লড়াইয়ে ১০ জন নিয়ে মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা

ম্যাচের শেষদিকে গ্যালারি থেকে ফ্লেয়ারসহ নানা কিছু মাঠে ছোঁড়া হলে খেলা কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত কাণ্ডটি করেন মোহামেডানের ভক্ত-সমর্থকরা।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

নির্বাচনকালীন সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। এজন্য নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।’
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

টেকনাফে কোস্ট গার্ড-নৌবাহিনীর যৌথ অভিযানে ৬৬ জন উদ্ধার

লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, ‘অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের আটক করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

জুলাইয়ে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ আমদানি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সংকলিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে আমদানিকারকরা ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসাসিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

যেসব গণমাধ্যম আমার বিরুদ্ধে কথা বলে, তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিৎ: ট্রাম্প

ট্রাম্প এ বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি যুক্তরাজ্য সফর শেষে নিজ দেশে ফিরছিলেন।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার জয়ের পর বাতাস ভারী কিছু মুহূর্ত

ক্রিকেট মাঠে জীবনের গল্প মিশে মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়, যা খেলার প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে স্পর্শ করে সবাইকে।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

অন্যায্যভাবে কি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়?

যখন আমরা একসঙ্গে অনেক অপরাধীকে শাস্তি দিতে চাই, কিন্তু আসামির অধিকারের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিই না, তখন সেটি প্রতিশোধপরায়ণতার ইঙ্গিত দেয়। এর ফলে জনমনে বিচার প্রক্রিয়া ও এর ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

বড় শটের জন্য চাই বড় চিন্তা 

আফগানদের বিপক্ষে খেলা দেখে উডের মনে হয়েছে কিছুটা প্যানিকড হয়ে পড়েছিলেন টাইগার ব্যাটাররা। ভালো শুরুর পরও তাদের ১৬০ রানের ভেতর আটকে থাকা মানসিকতার ঘাটতি হিসেবে দেখছেন তিনি,   ‘আফগানিস্তানের বিপক্ষে আমার মনে হয়েছে বাংলাদেশ একটু আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা অতিরিক্ত জোরে মারতে যাচ্ছিল এবং অতিরিক্ত সুইং করছিল; কিছুটা প্যানিকড হয়ে পড়েছিল। আমার মনে হয় বাংলাদেশ দল হিসেবে ১৬০-১৭০ রান করার মানসিকতায় আছে। তাদের এটা বদলাতে হবে, লক্ষ্য রাখতে হবে ২০০। যদি ২০০-এর লক্ষ্য স্থির করো, উইকেট ও পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো ১৮০ হবে। কিন্তু যদি ১৫০-১৭০-এর জন্য নামো, তবে ১৬০-এর বেশি হবে না। তোমাদের লক্ষ্য রাখতে হবে সর্বোচ্চ সম্ভাব্য রান।.’
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার ড্রোনে এআই প্রযুক্তি যুক্ত করার নির্দেশ দিলেন কিম জং উন

ড্রোন পরীক্ষার কয়েকটি ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম কেসিএনএ। এতে মনুষ্যবিহীন উড়ন্ত যানটিকে মাটি থেকে উড়ে যেয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে দেখা যায়। 
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

বিনোদন জগতেও ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল

হাজারো অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্রশিল্পে জড়িত ব্যক্তি ‘গাজায় গণহত্যা ও ফিলিস্তিনিদের উচ্ছেদ’র কারণে ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোকে বর্জনের বার্তায় সই করেছেন।
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

দেখে নিন এশিয়া কাপের সুপার ফোরের সূচি

জল্পনা-কল্পনা পেরিয়ে এশিয়া কাপের সুপারে ফোরের টিকিট পেল বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে শক খেয়ে অতিবিপন্ন লজ্জাবতী বানরের মৃত্যু

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে তিনি শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিস এবং উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে ফোন করেন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বানরটিকে উদ্ধারের অনুরোধ জানানো হলেও কেউ সহযোগিতা করেননি। বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা মিটিং চলছে বলে বিষয়টি এড়িয়ে যান।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে: জামায়াত সেক্রেটারি

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আপনারা মেইনটেইন করতে পারছেন না। আমরা আলোচনার টেবিলে যাচ্ছি। কিন্তু সেই আলোচনা সফলতার মুখ দেখছে না। মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকির মধ্যে যাচ্ছে।’
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের এ নির্দেশ তিনি।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন