বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার তৈরি করেছে গুগলের একটি বৈজ্ঞানিক দল। নতুন এই কম্পিউটার সিস্টেমটি মাত্র ৩ মিনিটের মধ্যে এমন একটি সমস্যা সমাধান করতে সক্ষম যেটি সমাধান করতে আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারও ১০ হাজার বছর সময় লাগত। 
৬ এপ্রিল ২০২২, ১০:২৮ পূর্বাহ্ন

কেমন হতো পৃথিবীটা সমতল হলে

কেমন হতো যদি পৃথিবীটা গোল না হয়ে সমতল হতো, অথবা  পৃথিবীর একটি প্রান্ত থাকত! আর যদি সেই সমতল পৃথিবীর প্রান্ত ধরে ছুটে চলা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যেত, তখন? সৌরজগত সমতল পৃথিবীটাকে ধরে রাখতোই বা কীভাবে? পৃথিবী সূর্যের চারপাশে, নাকি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতো? গাছগুলো কী তীর্যকভাবে বেড়ে উঠতো?
৫ এপ্রিল ২০২২, ০৩:১৮ অপরাহ্ন

যেমন হতে পারে করোনা-পরবর্তী পৃথিবী

কেমন হতে পারে করোনাপরবর্তী পৃথিবী—এই ভাবনার উদ্রেক হয়েছে মহামারির শুরু থেকেই। মহামারির শুরু থেকেই যে ধরনের পৃথিবীর কথা ভাবা হচ্ছিল, করোনা সংক্রমণ হ্রাসের পর দেখা গেছে অনেক কিছুই আবার আগের অবস্থায় ফিরে গেছে। তবে কিছু বিষয়ে পরিবর্তন অবশ্যই আসতে যাচ্ছে, সেটা যে করোনার কারনেই হবে এমনটা না। নিশ্চিতভাবে সেরকম এক পৃথিবীর দিকেই আমরা এগুচ্ছিলাম। করোনাভাইরাস কিছুটা গতি যোগ করেছে সেই যাত্রায়।
৫ এপ্রিল ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

পৃথিবীতে কোনো গ্রহাণু আঘাত হানলে কী ঘটবে?

ধরুন একটা গ্রহাণু আচমকা গতিপথ বদলে পৃথিবীর দিকে আসতে শুরু করেছে। আজ রাতের মধ্যে ব্যস্ততম কোনো শহরের প্রাণকেন্দ্রে আঘাত হানবে। তাহলে কী ঘটতে পারে? 
৪ এপ্রিল ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন

বিশ্বব্যাপী মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিড়ম্বনায় পড়েছেন ব্যবহারকারীরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে এই দুই প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে সমস্যা দেখা গেছে।
৩ এপ্রিল ২০২২, ০৮:০৩ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর আন্দোলন, প্রভাব ও পরিণতি

বেশ কিছু নিজস্ব চরিত্র রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম-নির্ভর আন্দোলনের। কোনো নির্দিষ্ট ইস্যুতে খুব অল্প সময়ে মানুষ জড়ো করতে পারা সে সব চরিত্রগুলোর মধ্যে অন্যতম।
২ এপ্রিল ২০২২, ০২:৪১ অপরাহ্ন

‘ড্রাইভার’ গোল্ডফিশ

হাল আমলে অনেক দেশেই গাড়ির স্টিয়ারিংয়ে কোনো মানুষ থাকে না। গাড়ি চালায় অত্যাধুনিক রোবট অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এবার চোখ কপালে উঠতে পারে নতুন এক খবর শুনে। আর সেটা হলো সোনারঙা গোল্ডফিশের গাড়ি চালানোর কথা শুনে। 
২ এপ্রিল ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন

মহাসাগরে পানির বদলে পেট্রোল থাকলে কী হতো?

ধরুন আপনাকে পানির পরিবর্তে পেট্রোলপূর্ণ একটি মহাসাগরের মালিকানা দেওয়া হলো। যেখান থেকে ইচ্ছেমতো পেট্রোল সংগ্রহ করা যায়। তাহলে কেমন হতো?
১ এপ্রিল ২০২২, ১০:০৭ পূর্বাহ্ন

১০ হাজার কোটি টাকায় ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনল ৪ মোবাইল অপারেটর

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিলামে দেশের ৪ টেলিকম অপারেটর সম্মিলিতভাবে ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এর মোট মূল্যমান প্রায় ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার বা ১০ হাজার ৬৪৫ কোটি টাকা।
৩১ মার্চ ২০২২, ০৯:৩৮ পূর্বাহ্ন

হাবল টেলিস্কোপে ধরা পড়ল সবচেয়ে দূরবর্তী নক্ষত্র

হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে ২৮ বিলিয়ন আলোকবর্ষ দূরের এক নক্ষত্র। নক্ষত্রটির আকার সূর্যের চেয়ে ৫০ থেকে ৫০০ গুণ, আর এর উজ্জ্বলতা লাখ লাখ গুণ বেশি বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
৩১ মার্চ ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন

প্লুটোয় বরফের আগ্নেয়গিরি, মিলতে পারে প্রাণের অস্তিত্ব: নাসা

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নিউ হরাইজনস মিশনে তোলা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোর ছবি বিশ্লেষণ করে বরফের আগ্নেয়গিরির অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা।  
৩০ মার্চ ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ন

মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিকল্প খুঁজছে রাশিয়া

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। নিষেধাজ্ঞার এই তালিকা নেহায়েত কম লম্বা নয়—তেল, গ্যাস, বিলাসী পণ্য, ভদকা, বাণিজ্য, অর্থনীতি, ভ্রমণ এমনকি ব্যক্তি বিশেষ পর্যন্ত রয়েছে এই তালিকায়। এর বিপরীতে ক্রমাগত হুমকি এবং পাল্টা নিষেধাজ্ঞার মাধ্যমে ক্রেমলিনও জানিয়েছে, তারা মুখ বুজে পাশ্চাত্যের সব নিষেধাজ্ঞা মেনে নেওয়ার পাত্র না।
২৮ মার্চ ২০২২, ১২:০৪ অপরাহ্ন

উড়োজাহাজের চেয়েও দ্রুতগতিতে ছুটবে হাইপারলুপ ট্রেন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মরুভূমিতে ২০২০ সালের নভেম্বরে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেনের পরীক্ষা সম্পন্ন করে ভার্জিন হাইপারলুপ নামের একটি প্রতিষ্ঠান। ট্রেনটির গতি ছিল বোয়িং-৭৪৭ বিমানের চেয়েও বেশি। এ ছাড়া চৌম্বকীয় প্রযুক্তিতে ট্রেনটি পরিচালিত হওয়ায় একদিকে যেমন পরিবেশবান্ধব হবে, অন্যদিকে পরিচালনা ব্যয়ও অনেক কম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২৫ মার্চ ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন

এখনই চালু হচ্ছে না জিপির ই-সিম

ই-সিম পরিষেবা চালুর ঘোষণা দিলেও তা স্থগিত রেখেছে গ্রামীণফোন (জিপি)। চলতি মাসের ৭ তারিখে প্রাথমিকভাবে পরিষেবাটি চালু করার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত গ্রাহকের হাতে পৌঁছায়নি ই-সিম। 
১৮ মার্চ ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

এখন থেকে অব্যবহৃত ডেটা-টকটাইম যোগ হবে পরের প্যাকেজে

এখন থেকে মোবাইল ফোনের অব্যবহৃত ডেটা-টকটাইম পরের প্যাকেজে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
১৫ মার্চ ২০২২, ০৫:১৫ অপরাহ্ন

সাইবার হামলা থেকে যেভাবে ঘটতে পারে পারমাণবিক যুদ্ধ

বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না নামলেও পশ্চিমা শক্তিগুলো একজোট হয়ে কূটনৈতিক ও বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই পারমাণবিক হামলার কথা আলোচনায় এলেও এখন সেসব ছাপিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার যুদ্ধ। ইউক্রেন ও রাশিয়ার সাইবার যুদ্ধ কীভাবে পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে তা নিয়ে আলোচনার আগে কিছু প্রাসঙ্গিক কথা।
১৫ মার্চ ২০২২, ১২:১৭ অপরাহ্ন

জো রোগান বিতর্ক এবং স্পটিফাইয়ের বিবর্তন

ঘটনার সূত্রপাত হয় যেবার জো রোগানের পডকাস্টে অতিথি হয়ে আসেন ভাইরাসবিদ ড. রবার্ট মেলন। ৩১ ডিসেম্বর প্রচারিত এপিসোডে ড. মেলন সরাসরি নিজের ভ্যাকসিনবিরোধী অবস্থান তুলে ধরেন। মেলন বলেন, যারা ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার নেই। তার এই বক্তব্যের আগুনে ঘি ঢালেন রোগানের আরও বেশ কিছু অতিথি, যারা সরাসরি মাস্ক এবং লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
৮ মার্চ ২০২২, ০৪:১৬ অপরাহ্ন

টিকটকের মোহমায়া

টিকটক খুলতেই কোনো এক গানের সঙ্গে ঠোঁট মেলানো এক মেয়ের ভিডিও যেন লাফিয়ে উঠল আমার মুঠোফোনের পর্দায়। এরপর গানের তালে একটু একটু করে তার চেহারা বদলে গেল, এক পর্যায়ে পুরো মুখটা ভরে উঠল লালচে মাকড়সার জালে। মনে হল এর সঙ্গে তো কথা বলতেই হয়! ভাগ্য ভালো, মিনিট দুয়েক খুঁজেই জেনে ফেললাম মেয়েটার নাম সানজিনা ইসলাম লুপিতা।
৮ মার্চ ২০২২, ০১:৫৩ অপরাহ্ন

মহামারির পর ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর চালু হওয়া ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশেরই নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা।
৮ মার্চ ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়া-ওটিটি খসড়া রেগুলেশন বাতিলে আন্তর্জাতিক ৪৫ সংগঠনের চিঠি

প্রস্তাবিত ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম রেগুলেশনের খসড়া বাতিল ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৪৫টি অধিকার সংগঠনের জোট।
৮ মার্চ ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন