মিয়ানমার

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ কূটনীতিকদের সহায়তা চায়

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বিদেশী কূটনীতিকদের ব্রিফিং দিয়েছে। যেকোনো ধরনের সংঘাত প্রতিহত করে পুরো অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার জন্য কূটনীতিকদের সহায়তা চেয়েছে ঢাকা।
২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি জাতিসংঘে উত্থাপনে আসিয়ান রাষ্ট্রদূতদের সমর্থন

বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কার্যক্রম জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপনের বিষয়ে সমর্থন জানিয়েছে ঢাকায় নিযুক্ত আসিয়ান দেশগুলোর কূটনীতিকরা।
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১২ অপরাহ্ন

আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৯ অপরাহ্ন

সীমান্ত পরিদর্শন করে যা বললেন জেলা প্রশাসক

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন

‘নির্বাচিত নয় বলে সরকার মিয়ানমারের বোমার প্রতিবাদ করতে পারছে না’

সরকার জনগণের নির্বাচিত নয় বলে মিয়ানমারের বোমা নিক্ষেপের প্রতিবাদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ অপরাহ্ন

মিয়ানমারে গোলাগুলি: সীমান্ত থেকে ৩০০ পরিবার সরিয়ে নেওয়া হতে পারে

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলমান থাকায় বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে বসবাসকারী ৩০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চিন্তা করছে স্থানীয় প্রশাসন।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ অপরাহ্ন

সীমান্তে গোলাগুলির জন্য আরাকান আর্মি দায়ী: মিয়ানমারের রাষ্ট্রদূত

মিয়ানমারের সঙ্গে সীমান্তে বাংলাদেশের অংশে মর্টার শেল ও গোলাগুলির জন্য আরাকান আর্মিকে দায়ী করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়ে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আজ তিনি এই কথা বলেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তে থামছে না গুলির শব্দ, আতঙ্কে ঘুমহীন স্থানীয়রা

মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দে ঘুমহারা সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আতঙ্কে ঘর থেকে কেউ খুব একটা বের হচ্ছেন না। এতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকাবাসীর খাদ্য সংকটে পড়ার উপক্রম হয়েছে। 
১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ অপরাহ্ন

সীমান্তে হামলা, মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থ বার তলব

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন

মিয়ানমারের সঙ্গে সমস্যা সমাধানে প্রয়োজনে জাতিসংঘে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ আশা করে মিয়ানমার তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু করা থেকে বিরত থাকবে।
১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ অপরাহ্ন

বাংলাদেশের ভেতরে বারবার মিয়ানমারের মর্টার শেল, ‘সতর্ক অবস্থানে’ বিজিবি

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ রোহিঙ্গা যুবক নিহত ও ৪ জন আহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কূটনৈতিক পর্যায়েও প্রতিবাদ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ পূর্বাহ্ন

সীমান্তে উত্তেজনা: সরিয়ে নেওয়া হলো ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। 
১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩০ অপরাহ্ন

মিয়ানমারের ছোড়া মর্টার শেলে রোহিঙ্গা যুবক নিহত, আহত ৪

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক রোহিঙ্গা যুবক নিহত ও ৪ বাংলাদেশি আহত হয়েছেন।
১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৩ অপরাহ্ন

মিয়ানমারে অর্থ ও অস্ত্র সহযোগিতা কমানোর আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের জনগণের ওপর দমন-পীড়ন বন্ধ করতে দেশটির সেনাবাহিনীকে অর্থ ও অস্ত্র সহযোগিতা কমিয়ে দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। 
১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৫ অপরাহ্ন

তুমব্রু সীমান্তের ওপারে আবারো মুহুর্মুহু গুলির শব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর এলাকায় আজও মুহুর্মুহু গুলি ও ভারী গোলাবারুদের শব্দ পাওয়া গেছে। শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত তুমব্রু সীমান্ত এলাকার ওপারে কয়েকটি এলাকা থেকে প্রচুর গুলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
১০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ অপরাহ্ন

মিয়ানমারকে বাংলাদেশের দিকে গুলি চালানোর বিরুদ্ধে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সরকার মিয়ানমারকে বাংলাদেশ সীমান্তের দিকে গুলি চালানো থেকে বিরত থাকতে বলেছে।
১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন

ঘুমধুম সীমান্তের ওপারে আজও থেমে থেমে গুলির আওয়াজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরের অংশে সকাল থেকে থেমে থেমে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে।
৮ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫ অপরাহ্ন

ঘুমধুম সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

২ দিন বিরতির পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে আবারও গোলাগুলির তথ্য পাওয়া গেছে। এতে সীমান্তের কাছে বসবাসরতদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ অপরাহ্ন

মিয়ানমার থেকে ২ লাখ টন আতপ চাল আমদানি করবে সরকার

মিয়ানমার থেকে ২ লাখ টন আতপ চাল আমদানি করতে যাচ্ছে সরকার।
৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার: পুলিশ

আইনপ্রয়োগকারী সংস্থাগুলো নাইক্ষ্যংছড়ি পয়েন্টে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। কারণ স্থানীয়রা শনিবার মিয়ানমারের দিক থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবর দিয়েছেন।
৩ সেপ্টেম্বর ২০২২, ১২:২৮ অপরাহ্ন