বিএনপি
গাড়ি ভাঙচুর-পুলিশ ওপর হামলা: বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ঢাকার দৈনিক বাংলা ক্রসিংয়ে ২০১৭ সালের অক্টোবরে গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও দায়িত্ব পালন বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আমানুল্লাহ আমানসহ বিএনপির ৫১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগ কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে কোনো সরকার থাকলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ এখন কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না। এ সরকার আসার পর থেকে নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে ফেলেছে। কোনো নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী দেখতেই চায় না।’
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১০ অপরাহ্ন
সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যুবদল নেতা মকসুদকে তুলে নেওয়ার অভিযোগ
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দ।
১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন
বিএনপিতে আন্দোলন-নির্বাচনের নেতা নেই: ওবায়দুল কাদের
বিএনপিতে আন্দোলন ও নির্বাচন করার মতো কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
লালমনিরহাটে আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর করা হয়।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ অপরাহ্ন
‘সরকার হটানোর যুগপৎ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ করা হবে’
সরকার হটানোর ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
‘বুক পেতে গুলি খাবো কিন্তু রাজপথ ছাড়বো না, এটা আমাদের শপথ’
সরকার হটাতে এবার ভিন্ন প্রক্রিয়ায় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ অপরাহ্ন
হাইকোর্টে আগাম জামিন পেলেন বিএনপির আরও ৩৩৭ নেতা-কর্মী
গাড়ি ভাঙচুর ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা ১২টি পৃথক মামলায় ৮ জেলার আরও ৩৩৭ জন বিএনপি নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
‘পিরোজপুরে হামলা-মামলায় অতিষ্ঠ বিএনপি নেতাকর্মীরা’
সম্প্রতি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পিরোজপুরে হামলা আর মামলায় বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এ অভিযোগ করেন।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ অপরাহ্ন
জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না: প্রশাসনকে মির্জা ফখরুল
জনগণকে প্রতিপক্ষ বানালে এর পরিণতি শুভ হবে না বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ অপরাহ্ন
ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।
১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ন
‘প্রধানমন্ত্রীর মতামতের পর খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
ঢাকায় ১৬ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ৩ কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে ১৬টি প্রতিবাদ সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন
আ. লীগ-বিএনপি সংঘর্ষ: বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শনিবার নাজিরপুর থানায় উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমান মামলাটি করেন।
১০ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯ অপরাহ্ন
‘ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের দিনই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব নাচতে নাচতে চলে গেলেন ভারতবর্ষে। একটামাত্র আশায় যে- ভারতে গিয়ে আবার কীভাবে ক্ষমতায় থাকা যায় তার জন্য একটা ব্যবস্থা তারা করে আসবেন। কী এনেছেন? কিছুই না।
১০ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ অপরাহ্ন
‘বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দিবে আ. লীগ’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর বলেছেন, চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।
৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮ অপরাহ্ন
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ছাত্রলীগ নেতার মামলা
ফরিদপুরে বিএনপির সমাবেশে 'পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের হামলার’ ঘটনায় পুলিশের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে মামলা করেছেন জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাসেল।
৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের ‘দৃশ্যমান কোনো অর্জন’ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।
৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
রাজপথ দখলের লড়াইয়ে উত্তপ্ত চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের রাজপথ দখলের মরিয়া প্রচেষ্টা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলছে। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এবং বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ অপরাহ্ন