বিএনপি

রাজশাহীতে এবার অটোরিকশা ধর্মঘটের ডাক

রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যে রাজশাহীতে বাস ধর্মঘট চলছে। এবার মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলার যানের ধর্মঘট ডেকেছে জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি।
২ ডিসেম্বর ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে দ্বিতীয় দিনের ধর্মঘটে ভোগান্তি চরমে, ট্রেনের ওপর চাপ

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে রাজশাহীতে চলা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক থাকায় ট্রেনের ওপর বাড়তি চাপ পড়ছে। গন্তব্যে পৌঁছানোর জন্য বেশিরভাগ মানুষ ভিড় করছেন রাজশাহী রেলওয়ে স্টেশনে।
২ ডিসেম্বর ২০২২, ০৮:৪০ পূর্বাহ্ন

বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে, সে খবর আছে: কাদের

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২ ডিসেম্বর ২০২২, ০৭:৪২ পূর্বাহ্ন

সমাবেশে যাওয়ার পথে ‘পুলিশি বাধার মুখে’ বগুড়া বিএনপির নেতা-কর্মীরা

রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়া বগুড়া বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
২ ডিসেম্বর ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন

‘বাধা উপেক্ষা করেই’ রাজশাহী যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার শহরের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা আজ শুক্রবার থেকে রাজশাহী যেতে শুরু করেছেন।
২ ডিসেম্বর ২০২২, ০৭:১২ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর: একটি রাজনৈতিক সমাবেশ নিয়ে কেন এত তর্ক-বিতর্ক

বিএনপি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে করতে চাইলেও পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দিয়েছে। বলা হয়েছে, ২৬ শর্তে তারা সেখানে সমাবেশ করতে পারবে। সরকারের পক্ষ থেকেও বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলা হয়েছে। অন্যদিকে এখনো পল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় বিএনপি।
২ ডিসেম্বর ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন

শীত উপেক্ষা করে ঈদগাহ মাঠে বিএনপি নেতাকর্মীদের রাতযাপন

আগামী শনিবার রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এতে অংশ নিতে ইতোমধ্যে অন্যান্য জেলা থেকে হাজারো নেতাকর্মী রাজশাহী শহরে এসে জড়ো হয়েছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজশাহীতে হঠাৎ শীত পড়েছে। এ অবস্থায় নেতাকর্মীদের অনেকের শীতবস্ত্র না থাকায় ঠাণ্ডায় কিছুটা কষ্ট পাচ্ছেন।
১ ডিসেম্বর ২০২২, ০৯:৫০ অপরাহ্ন

‘সমাবেশে খালেদা জিয়ার বক্তৃতা দেওয়া মানে মুক্তির আবেদনে মিথ্যা বলা হয়েছিল’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মহানুভবতায় ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত রেখে ২ শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি পেয়েছিলেন।
১ ডিসেম্বর ২০২২, ০৬:৪৯ অপরাহ্ন

সমাবেশের নামে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: রাজশাহী আ. লীগ

‘বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও কাটাখালী পৌর আওয়ামীলীগ। বিএনপি সমাবেশের নামে নাশকতা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
১ ডিসেম্বর ২০২২, ০৫:৪৪ অপরাহ্ন

৪ থানায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা, গ্রেপ্তার ৭

মুন্সিগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপির শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ডিসেম্বর ২০২২, ০৫:০৬ অপরাহ্ন

না.গঞ্জে ককটেল বিস্ফোরণে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৩ মামলা, গ্রেপ্তার ৫

নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের ৩ থানায় ৩টি মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়। সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় করা এসব মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
১ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ অপরাহ্ন

ফরিদপুরে বিএনপির ৩১ নেতাকর্মী ও অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ফরিদপুরে গতকাল বুধবার বিএনপির বিক্ষোভ-সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার পর বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ। 
১ ডিসেম্বর ২০২২, ১২:০৮ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির সমাবেশ: শহরজুড়ে অবস্থানের ঘোষণা আ. লীগের

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ঘোষণা দিয়েছেন, বিএনপির ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তারা আজ বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং ৩ ডিসেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন।
১ ডিসেম্বর ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

রাজাকারদের নিয়ে ‘মুক্তিযুদ্ধ’ করতে চাইলে বাংলার মানুষ আঙ্গুল চুষবে না

বিএনপি-জামায়াতকে মোকাবিলা করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
১ ডিসেম্বর ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

বিএনপি কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে দেখছেন: কাদের

তারেক রহমান লন্ডনে বসে শেখ হাসিনা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা বাংলাদেশের কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে দেখছেন।
১ ডিসেম্বর ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন

পরিবহন ধর্মঘটে নাকাল পাবনার সাধারণ মানুষ

রাজশাহী বিভাগের অন্যান্য জেলার মতো পাবনাতেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
১ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন

১-১৫ ডিসেম্বর সারা দেশে পুলিশের বিশেষ অভিযান

বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
১ ডিসেম্বর ২০২২, ০৭:০৯ পূর্বাহ্ন

আইজিপির সঙ্গে বৈঠক: পুলিশ সদর দপ্তরের পথে বিএনপি প্রতিনিধি দল

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করবেন।
১ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

ঘোষিত সময়ের আগে থেকেই রাজশাহীতে যান চলাচল বন্ধ, নাকাল যাত্রীরা

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলেও বুধবার সন্ধ্যা থেকে বেশিরভাগ বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে একদিন আগে থেকেই দুর্ভোগে নাকাল হতে হয়েছে যাত্রীদের।
১ ডিসেম্বর ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন

পাবানায় বিএনপি নেতা বাবু আটক, রাজশাহী যেতে বাধার অভিযোগ

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে আটক করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পুরনো মামলা তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
১ ডিসেম্বর ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন