বন্যা

বন্যা ২ দিনে চলে যাবে আমরা এখনো সে রকম লক্ষণ দেখছি না: সেনা প্রধান

বন্যা ২ দিনে চলে আমরা এখনো সে রকম লক্ষণ দেখছি না। হয়তো একটু সময় নেবে।
১৯ জুন ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আগামীকাল

দেশে বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে।
১৯ জুন ২০২২, ১০:১৮ পূর্বাহ্ন

সিলেট রেলস্টেশন পর্যন্ত যেতে পারছে ট্রেন

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন এখন সিলেট রেলস্টেশন পর্যন্ত যেতে পারছে।
১৯ জুন ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন

আখাউড়ায় বন্যার পানি কমছে, এখনো অর্ধশতাধিক পরিবার পানিবন্দি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রামগুলোর পানি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমে এসেছে। তবে কয়েকটি গ্রামে প্রায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছেন এসব পরিবারের সদস্যরা।
১৯ জুন ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জে ডাকাতির গুজবে নির্ঘুম রাত

বন্যায় বিদ্যুৎহীন সিলেট মহানগরী, সদর উপজেলা ও সুনামগঞ্জ সদরে রাতভর ডাকাতির গুজব ছড়িয়েছে। বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়।
১৯ জুন ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাচ্ছেন সেনাপ্রধান

বন্যা মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সিলেট যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।
১৯ জুন ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

ঢাবির ২১ শিক্ষার্থীসহ আটকে পড়াদের উদ্ধার করলো সেনাবাহিনী

সুনামগঞ্জে সুরমা নদীতে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীসহ প্রায় ১০০ যাত্রীকে উদ্ধার করেছে সেনা সদস্যরা।
১৯ জুন ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৩২ সেমি, ধরলায় ২৭ সেমি, তিস্তায় ১ সেমি ওপরে

সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
১৯ জুন ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন

বন্যার ঝুঁকি কমানোর উপায় বের করতে হবে

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এবার এ সংকট আরও বড় পরিসরে দেখা গেছে।
১৯ জুন ২০২২, ০২:৫৬ পূর্বাহ্ন

বিদ্যুৎ ফিরেছে সিলেটের কিছু এলাকায়

বন্যার পানির সঙ্গে অন্ধকারে ডুবে থাকা সিলেট শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে পানি নিষ্কাশন করে শনিবার রাতে আম্বরখানা, চৌহাট্টা, শাহী ঈদগাহ ও এর আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।
১৮ জুন ২০২২, ০৫:০৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনায় বন্যার অবনতি হতে পারে: ত্রাণ মন্ত্রণালয়

আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই পূর্বাভাসের কথা জানানো হয়েছে।
১৮ জুন ২০২২, ০৩:২৮ অপরাহ্ন

যেভাবে ভয়াবহ রূপ নিল বন্যা

সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কিন্তু, এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত?
১৮ জুন ২০২২, ০৩:২০ অপরাহ্ন

বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল

বন্যা পরিস্থিতির কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৮ জুন ২০২২, ০৩:০৬ অপরাহ্ন

বন্যার্তদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম ও ১০০ টন খাদ্য সহায়তা

সিলেট সুনামগঞ্জসহ দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১০০ টন খাদ্য বিতরণ করার লক্ষ্য নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বন্যার্তদের মাঝে তারা চিড়া, গুড়, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে।
১৮ জুন ২০২২, ০২:৫১ অপরাহ্ন

সিলেট-সুনামগঞ্জ কি দেশ থেকে বিচ্ছিন্ন?

যুদ্ধেও মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। ঝুঁকি নিয়ে এক স্থান থেকে সন্তর্পণে অন্যত্র নিরাপদে চলে যায়। কিন্তু সিলেট, সুনামগঞ্জের বর্তমান প্রলয়ংকারী বন্যা-পরিস্থিতি যুদ্ধের চেয়েও ভয়াবহ। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ নেই। জরুরি সেবা নেই। ত্রাণ ও উদ্ধার তৎপরতা নেই বললেই চলে। বিশেষ করে সুনামগঞ্জ দুই দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। লাখ লাখ মানুষ আশ্রয়হীন, বিপন্ন। গ্রাম-গঞ্জে কোথাও এক খণ্ড শুকনা জায়গা নেই। কেউ মারা গেলে ভাসিয়ে দেওয়া ছাড়া কবর দেওয়ার উপায় নেই। শবদাহ করার কোনো সুযোগ নেই।
১৮ জুন ২০২২, ০২:২৫ অপরাহ্ন

সিলেট বিভাগের ৭২ শতাংশের বেশি পানির নিচে

সিলেট বিভাগের ৭২ শতাংশের বেশি এলাকা বন্যার পানিতে ডুবে গেছে।
১৮ জুন ২০২২, ০১:৪৭ অপরাহ্ন

নিচতলায় হাঁটুপানি, মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেলে

বন্যা পরিস্থিতিতে আজ শনিবার দুপুর থেকে সিলেট সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও চিকিৎসকরা।  
১৮ জুন ২০২২, ১২:৩২ অপরাহ্ন

‘সিলেটের প্রতি অবজ্ঞা ছাড়া কিছুই দেখছি না’

সকাল থেকে বিদ্যুৎ নেই। একটানা বৃষ্টি হচ্ছে। উদ্বেগ, ভয়, ক্রোধ আর হতাশার মধ্যে কাটছে প্রতিটি মুহূর্ত। সিলেটের কুমারপাড়ায় আমাদের বাড়ির বাইরে পানি বাড়তে শুরু করেছে। অথচ, শহরের অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকাটি তুলনামূলক উঁচু জায়গায়। তারপরও এই ধরনের ঘটনা আমার জন্য একেবারে নতুন নয়।
১৮ জুন ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

বিদ্যুৎহীন সিলেটে মোমবাতির সংকট

বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আজ শনিবার দুপুর থেকে সিলেট জেলা সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। পাওয়ার গ্রিড স্টেশনে বন্যার পানির প্রবেশ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিকল্প আলোর ব্যবস্থাতেও চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে নগরীর কোথাও মোমবাতি পাওয়া যাচ্ছে না।
১৮ জুন ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ

বন্যাকবলিত এলাকায় দুর্গতদের সহযোগিতায় নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১৮ জুন ২০২২, ১০:১১ পূর্বাহ্ন