প্রবাসী
চট্টগ্রাম থেকে অপহৃত প্রবাসী ৪৮ ঘণ্টা পর রাঙ্গামাটিতে উদ্ধার
রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে অপহৃত এক প্রবাসীকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি জেলা শহরের কাঠালবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
৭ অক্টোবর ২০২২, ০১:৫১ অপরাহ্ন
মালয়েশিয়ায় অপহরণ: মুক্তিপণের টাকাসহ বরগুনা থেকে গ্রেপ্তার ১
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মী সোহেল মিয়া (৩৯) অপহরণের ঘটনায় মুক্তিপণের টাকাসহ নাসির উদ্দিন (৩৮) নামে একজনকে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাসির বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে।
৬ অক্টোবর ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
১৫ বছরে ৩ শতাধিক প্রবাসীর সর্বস্ব লুট: মূলহোতা আমিরসহ গ্রেপ্তার ৪
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় ৩ শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ অক্টোবর ২০২২, ০৩:২৬ অপরাহ্ন
বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাই করবে সৌদি প্রতিষ্ঠান
বহির্বিশ্বে দক্ষ ও অর্ধ-দক্ষ অভিবাসী কর্মীদের চাহিদা বরাবরই বেশি। সাম্প্রতিক বছরগুলোতে সেই চাহিদা আরও বেড়েছে। শ্রমবাজার ধরতে বাংলাদেশও সে দিকে নজর দিয়েছে, জোর দিয়েছি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রপ্তানিতে।
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৭ অপরাহ্ন
বাংলাদেশ-মেক্সিকো সাংস্কৃতিক বিনিময় চুক্তি হতে পারে ১ অক্টোবর
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আগামী ১ অক্টোবর বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি সম্পাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এটি সম্পাদিত হলে অচিরেই মেক্সিকোর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও জোরদার ও বেগবান হবে।
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন
প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের অঙ্গীকার সিএমপির
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ‘রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীরা আমাদের সম্পদ। তারা যেন দেশ-প্রবাসে নিশ্চিন্তে-নিরাপদে থাকতে পারেন সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমরা এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।’
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২ অপরাহ্ন
জার্মানি প্রবাসী শিব শংকর পালের ১১৮তম আন্তর্জাতিক ম্যারাথন
আবারও ধৈর্য, একাগ্রতা আর শক্তিমত্তার প্রমাণ রাখলেন জার্মানি প্রবাসী বাংলাদেশি শিব শংকর পাল। ৫৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ দেশের হয়ে নিজের ১১৮তম আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে রেকর্ড গড়েছেন, জার্মানিবাসীকে মুগ্ধ করেছেন।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ অপরাহ্ন
‘প্রবাসীদের জন্য বিমানবন্দর হোক নিরাপদ ও স্বস্তির জায়গা’
দেশের বিমানবন্দরে প্রতিনিয়ত দৃশ্যমান হয়রানির শিকার হন রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীরা। ভ্রমণে-যাতায়াতে কন্ট্রাক্ট, মালামাল চুরি, লাগেজ কাটা ও ট্রলি সংকটের মতো ঘটনার মুখোমুখি হন তারা। অনেকের কাছে তাই বিমানবন্দর মানেই আতঙ্কের নাম। অথচ বিমানবন্দর হওয়ার কথা ছিল নিরাপদ ও স্বস্তির জায়গা।
২০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৮ অপরাহ্ন
ফ্রান্সে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২২ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ফরাসিদের দৃষ্টি কেড়েছে প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মালয়েশিয়া প্রবাসীসহ ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
মালদ্বীপের কারাগারে বন্দী বাংলাদেশিদের খোঁজ নিল হাইকমিশন
মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
মালয়েশিয়ায় সহকর্মীকে হত্যার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে
মালয়েশিয়ায় আলম সফিক নামের এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে আরেক বাংলাদেশি মোহাম্মদ ইমরানের বিরুদ্ধে।
৩ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ অপরাহ্ন
ওমানে দায়িত্ববোধ দৃষ্টান্তে পুলিশের সম্মাননা পেল প্রবাসী বাংলাদেশি
৪০০ ওমানি রিয়াল বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকার কিছু বেশি। পেট্রোডলারের দেশ ওমানে এই অর্থ খুব বেশি নয়। কিন্তু কোনো প্রবাসী বাংলাদেশি কুড়িয়ে পাওয়া এই অংকের অর্থ ফিরিয়ে দিয়ে সে দেশের রাষ্ট্রীয় সংস্থা থেকে সম্মানিত হলে, জাতীয় পত্রিকার খবরের শিরোনাম হলে, তা বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের বিষয়।
৩১ আগস্ট ২০২২, ০৩:১৫ অপরাহ্ন
প্রবাসীরা দেশে ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না
বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশে এলে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন।
৩১ আগস্ট ২০২২, ১২:৫২ অপরাহ্ন
গ্রিসপ্রবাসী বাংলাদেশিদের স্ট্রোকে মৃত্যুর হার বেশি
প্রবাসে স্ট্রোকে বাংলাদেশিদের মৃত্যু যেন অনেকটাই নিয়তিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্বদেশ-স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকা এবং নানা মানসিক চাপের কারণে প্রবাসীদের স্ট্রোকে মৃত্যুর হার বেশি। সাম্প্রতিক করোনা মহামারিতে তা আরও বেড়েছে।
২৬ আগস্ট ২০২২, ০৭:০৩ অপরাহ্ন
মিশিগানে কনস্যুলেট সেবা বন্ধ: দূতাবাস-প্রবাসীদের পাল্টাপাল্টি বক্তব্য
যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসীদের সেবার উদ্দেশে বাংলাদেশ দূতাবাসের চালু করা ৪ দিনের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা কার্যক্রম নির্ধারিত সময়ের একদিন আগেই বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েছেন কয়েক শত প্রবাসী বাংলাদেশি। যাদের অনেকেরই পাসপোর্ট নবায়নসহ প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও সংগ্রহ জরুরি হয়ে পড়েছে।
২৫ আগস্ট ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের একজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী শাকিল আলী (১৯) এবং অন্যজন বোস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯)।
২২ আগস্ট ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
‘বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্মকর্তারা আমাদের যেন ন্যূনতম সম্মান দেন’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনা এবং বিমানবন্দর-এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাত্রীরা।
১০ আগস্ট ২০২২, ০৪:০৫ অপরাহ্ন
আমিরাতে বন্যার পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে প্রবাসী বাংলাদেশি এস এম সাজ্জাদ (৩৬) মারা গেছেন।
৩১ জুলাই ২০২২, ০৬:১১ অপরাহ্ন
বাংলাদেশ-ফিজি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
প্রবাসী বাংলাদেশি এবং অভিবাসী কর্মীদের স্বার্থ সংরক্ষণ ও বাংলাদেশি কমিউনিটি গঠনে দ্বীপ রাষ্ট্র ফিজির রাজধানী সুভাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশ-ফিজি অ্যাসোসিয়েশনের।
২৪ জুলাই ২০২২, ১২:৪২ অপরাহ্ন