নির্বাচন কমিশন
৮০ লাখ নতুন ভোটার
নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৭৯ লাখ ৮৩ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যারা আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
১৫ জানুয়ারি ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন
রসিক নির্বাচনে ইভিএমে ভোট বিলম্বিত হওয়ায় কমিশন উদ্বিগ্ন: সিইসি
রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়া কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
১১ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫: মাঝ নদীতে নৌকা বিকল হওয়ায় রাত ১২টায়ও আসেনি ফল
গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি ও সাঘাটা উপজেলা) উপনির্বাচনে বুধবার বিকেল সাড়ে ৪টার সময় ভোটগ্রহণ বন্ধ হলেও রাত ১২টায়ও ভোটের ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।
৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন
বেলা বাড়লেও ভোটারের দেখা নেই
গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি ও সাঘাটা) উপনির্বাচনে ভোট শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার পরও ভোটারের দেখা তেমন মিলছে না।
৪ জানুয়ারি ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম
তীব্র শীতের এই সকালে গাইবান্ধা-৫ (ফুলছড়ি ও সাঘাটা উপজেলা) উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও ভোটের আমেজ দেখা যায়নি। এমনকি, ভোটারের উপস্থিতিও কম।
৪ জানুয়ারি ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন
প্রশিক্ষণ ভাতা নিয়ে নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মতপার্থক্য
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের প্রশিক্ষণ ভাতা কাটছাঁট করায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের মতপার্থক্য তৈরি হয়েছে।
১৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩১ পূর্বাহ্ন
এনআইডি সেবা হাতে রাখতে ইসি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখতে প্রয়োজনে কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
২৯ নভেম্বর ২০২২, ০১:৩০ অপরাহ্ন
ইসির ২ চিঠিতে সাড়া দেয়নি আইন মন্ত্রণালয়, এবার তৃতীয় চিঠি
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সংশোধনের প্রস্তাবে আইন মন্ত্রণালয়ের সাড়া না পাওয়ায় হতাশা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিষ্ঠানটি বলেছে, আরপিও সংশোধনের ব্যাপারে বারবার আহ্বান জানানো হলেও আইন মন্ত্রণালয় বিষয়টি উপেক্ষা করছে।
২৭ নভেম্বর ২০২২, ১২:২১ অপরাহ্ন
দাম যাচাই না করেই ৩ লাখ ৩৩ হাজার টাকা দরে ইভিএম কেনার প্রস্তাব
বাজারদর যাচাই না করেই উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) দাম নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
২৪ নভেম্বর ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন
‘লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত, প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা’
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন। তবে আমি মনে করি, এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত আছে। এখন শুধু প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও অংশগ্রহণ।
১৯ নভেম্বর ২০২২, ০৫:২১ অপরাহ্ন
রংপুর সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ নভেম্বর ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন
ইভিএমের ভোট প্রথমবারের মতো পুনর্গণনা করল ইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে অনুষ্ঠিত নির্বাচনের ভোট প্রথমবারের মতো পুনর্গণনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ নভেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন
ভোটার তালিকা: মিথ্যা তথ্য ও দায়িত্ব অবহেলার শাস্তি কঠোর করার প্রস্তাব ইসির
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে মিথ্যা তথ্য দিলে কঠোর শাস্তির কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্বে অবহেলার দায়ে নিবন্ধন কর্মকর্তাদেরও কঠোর শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
৪ নভেম্বর ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন
ইভিএমের চেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন নিয়ে: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ইভিএমের চেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন নিয়ে। কারণ, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা নেই। সুতরাং তাদের যদি ইভিএম দেওয়া হয় তাহলে সেটা আমাদের আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে।’
৪ নভেম্বর ২০২২, ১২:২৩ অপরাহ্ন
এত রাজনৈতিক দল দিয়ে কী হবে
নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯। সম্প্রতি আরও ৯৮টি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে মুসকিল লীগ, বাংলাদেশ ইত্যাদি পার্টি, বৈরাবরী পার্টি, নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ গরীব পার্টি, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি নামে কিছু দলও রয়েছে।
২ নভেম্বর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম
নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করেছে সরকার।
২৭ অক্টোবর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের নিবন্ধন চায় ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন এই নামে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।
২৬ অক্টোবর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন
নির্বাচন কমিশন স্বীকার করেছে ইভিএমে সঠিকভাবে নির্বাচন সম্ভব হচ্ছে না: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিজেই স্বীকার করেছে, ইভিএম দিয়ে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না।
২৫ অক্টোবর ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
‘তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদের ডিসি-এসপিরা মানে না’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠন করেছে আবারো ক্ষমতায় আসতে।
২০ অক্টোবর ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ উপনির্বাচনে নীরব ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন কয়েকজন নির্বাচন কর্মকর্তা।
২০ অক্টোবর ২০২২, ০৮:৫১ পূর্বাহ্ন